হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হাকিমপুরে মাদক ৪ মাদকসেবিকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৮ জুলাই) সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র সাগর (২৮), রমজান আলীর পুত্র নয়ন মিয়া (২৮) ও মোজাফ্ফর রহমানের পুত্র সুমন মিয়া (২৪) ও কাকের আলীর পুত্র ময়নুর হোসেন (২৮)।
হাকিমপুর থানার এসআই রাকিব হোসেন জানান, মাদক সেবনের অভিযোগে ওই চারজনকে উপজেলার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে- বিচারক এই রায় প্রদান করেন।