• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |

এখনো ভিসা পাননি ৭৬ হাজার হজযাত্রী

সিসি ডেস্ক, ৮ জুলাই ।। হজযাত্রায় অনলাইন ভিসার জটিলতা এখনো কাটেনি। ৭৬ হাজার যাত্রী এখনও ভিসা পাননি। ঠিকসময়ে ভিসা না পাওয়ায় পাঁচ দিনেই ১১ হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। হজ অফিস জানিয়েছে, ভিসার জন্য অনেক তথ্য দেয়ার পাশাপাশি সার্ভার জটিলতায় এই সমস্যা হচ্ছে।

এখন পর্যন্ত সৌদি আরব গেছেন ২১ হাজার হজযাত্রী। ভিসা হাতে আছে ৩০ হাজার জনের। প্রতিদিন প্রায় পাঁচ হাজার হজযাত্রী সৌদি আরব গেলেও ধীরগতি রয়েছে ভিসা প্রাপ্তিতে।

এবারই প্রথম অনলাইনে ভিসা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। একটি ভিসার জন্য পাঁচটি ফরমে তথ্য দিতে হচ্ছে। সেটি যাচাই-বাচাইয়ের পাশাপাশি সার্ভারের ধীরগতিতে বেশি হজযাত্রীর ভিসা দেয়া সম্ভব হচ্ছে না, জানিয়েছে হজ অফিস। এতে নির্ধারিত সময়েও পাঁচ থেকে দশ ভাগ হজযাত্রীর ভিসা আসছে না।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এখনই উদ্যোগ না নিলে সমস্যা প্রকট হতে পারে। কারণ, ভিসা প্রক্রিয়া অনলাইনে হওয়ায় এবছর দূতাবাসে গিয়ে ভিসা আবেদনের কোন সুযোগ থাকছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ