• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চার কৃষকের মৃত্যু

পাবনা, ১৩ জুলাই ।। পাবনার বেড়া উপজেলায় বাবা ও দুই ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মোতালেব সরদার (৫০), তার ছেলে ফরিদ সরদার (২০) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। বেলা সোয়া ২টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ একটি বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাকলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

বেড়া মডেল থানা পুলিশের ওসি শাহিদ মাহমুদ বলেন, পাচুড়িয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে চার কৃষকের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ