• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

দিনাজপুর শিক্ষা বোর্ডে ভালো করেছে মেয়েরা

সিসি নিউজ, ১৮ জুলাই ।। দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফল গতবারের চেয়ে ভালো হয়েছে। এবার পাশের হার ৭১ দশমিক ৭৮। জিপিএ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গতবছর ২০১৮ সালে পাশের হার ছিল ৬০ দশমিক ২১। জিপিএ ছিল ২২৯৭।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছিল ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন। এর মধ্যে ৬৩ হাজার ৯৭৫ জন ছাত্র ও ৬০ হাজার ৩৫৮ জন ছাত্রী।

এবার বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ৬৫৮টি কলেজের পরীক্ষার্থীরা ১৯৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এবারো ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। ছেলেদের পাশের হার ৬৮.৩৭ ভাগ আর মেয়েদের পাশের হার ৭৫.৩৯ ভাগ।

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। আর শতভাগ পাশ করেছে এমন কলেজ ২০টি।

ছবি: আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডলে স্কুল এন্ড কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ