• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

নাশকতার মামলায় নীলফামারীতে বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

সিসি নিউজ, ২১ জুলাই ।। সন্ত্রাস ও নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারন সম্পাদক মো. হেলালসহ ৩০ নেতাকর্মীকে কারাগাওে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে আটককৃতরা জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর কওে কারাগাওে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগষ্ট সন্ধায় জেলার ডিমলা উপজেলার জামায়াতের আমীর মহিউর রহমান তার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতার নিজ বাড়িতে নাশকতার উদ্যেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে মহিউর রহমানসহ পাঁচ জনকে গ্রেফতার করে এবং ৬০/৭০ জন পালিয়ে যায়। এ ঘটনার ডিমলা থানার উপ-পরিদর্শক সবুজ আলী বাদী হয়ে ডিমলা থানায় ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৫ নেতাকর্মীর নামে আদালতে চার্জশীট জমা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ