• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন |

সৈয়দপুরে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে আহত ৪ জনকে উদ্ধার

সিসি নিউজ, ২২ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুরে গত কয়েকদিন ধরে ছেলেধরা আতংকে ভুগছে এলাকাবাসী। আজ সোমবার এবং গতকাল রোববার শহরের বিভিন্ন এলাকায় অতি উৎসাহী এলাকাবাসি মহল্লায় পাগলবেসে ঘুরাফিরা করলেই ছেলেধরা সন্দেহে লোকজড়ো করে গনপিটুনি দিয়ে পুলিশকে খবর দিচ্ছে। এভাবে এ ্পর্যন্ত সৈয়দপুর শহরের বিভিন্ন মহল্লায় আব্দুল মালেক (৫০), হেলাল হোসেন (৪০), মোঃ গফুর (৫৬) ও মেরিয়ান খাতুনকে (৪০) ছেলেধরা সন্দেহে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্তিত হয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, ৪ জনের সকলেই মানসিক রুগি বা পাগল। এদের বাড়ি নীলফামারী, দিনাজপুর ও বরিশালে। আজ বিকেলে উদ্ধার এসব ব্যাক্তিদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ