• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

জয়পুরহাটে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ২২ জুলাই || জয়পুরহাটের পাঁচবিবির শিমুলতলীতে নদীর পানিতে ডুবে তাসফিয়া (৫ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ীর পাশের নদীর পাড়ে অন্য শিশুদের সাথে খেলার সময় সবার অজান্তে নদীর পানিতে পড়ে যায় তাসফিয়া। কিছুক্ষণ পর তার পরিবার শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীর পানিতে ভাসতে দেখে, পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ