• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

পীরগঞ্জে তিন দিন ব‌্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ২৯ জুলাই ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৩ দিন ব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়। “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মো: জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আখতারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: ইকরামুল হক, পীরগঞ্জ পৌরসভার মেয়র মো: কশিরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, স্বাগত বক্তব্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ, ব্যবসায়ী, কৃষক, কৃষাণী, সংগঠক সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষের উপকারিতা সম্পর্কে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ