• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর

সিসি ডেস্ক, ৩০ জুলাই ।। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাড়িঘরসহ এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার লন্ডন থেকে মোবাইল ফোনে আওয়ামী লীগের বিশেষ জরুরী সভায় যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
এসময় সরকারের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচিতে অংশ নেয়ারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়। প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর সাহায্য নেয়ার কথা বলেন তিনি।
এসময়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাতপণ্য নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে, গুজব ছড়িয়ে বা মিথ্যা তথ্য দিয়ে যারা জাতিকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ