সিসি ডেস্ক, ১ আগষ্ট ।। ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা তরুণীসহ তিন জন আটক হয়েছেন। আটকদের মধ্যে দুই জন দালাল বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে পুলিশ দেয় পাসপোর্ট অফিস।
আটক তরুণীর নাম মরিজান। তার বাড়ি মিয়ানমারের আরাকানে। তিনি পরিবারের সঙ্গে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে থাকতেন। সঙ্গে থাকা দুই দালাল হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার মোখলেছ মুন্সী ও আখাউড়ার মনিয়ন্দ গ্রামের লিপা বেগম।
পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেন জানান, ওই রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করতে নিজের মেয়ে সাজিয়ে নিয়ে আসেন মোখলেছ মুন্সী। তথ্য যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আসল পরিচয় স্বীকার করেন ওই তরুণী।