• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সৈয়দপুরে আহলে সুন্নাতের প্রতিবাদী মানববন্ধন

সিসি নিউজ, ৩ আগষ্ট ।। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম নির্যাতনের ফলে মানববন্ধন কর্মসুচি পালন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, সৈয়দপুর থানা শাখা। শুক্রবার (২ আগষ্ট) জুমা নামাজের পর সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদী কর্মসুচি পালিত হয়।
এতে সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন ওয়ার্ড শাখার সদস্য শুভাকাঙ্খিগণ ছাড়াও শহরের বিভিন্ন এলাকা ও মসজিদ থেকে ব্যানার সহ দলে দলে বিপুল ধর্মপ্রান মুসলমানরা মিসিল সহকারে ওই প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করে। ভারতে জয়শ্রীরাম না বলায় তাবরেজ আনসারী নামের মুসলমান যুবককে উগ্র হিন্দুরা ১৮ ঘন্টা ধরে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানান অংশগ্রহনকারী বক্তারা।
আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর থানা শাখার সভাপতি মোহাম্মদ শফি রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ আযমের সঞ্চালনায় উক্ত প্রতিবাদি মানবন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ইলিয়াস আলী, আহলে সুন্নাতের জেলা শাখার সাধারণ সম্পাদক, গুলজার আশরাফী, আজহার সুলতান, মেরাজ রসুল, ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ রেজা রেজভি, সৈয়দপুর প্লাজা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, গাউসিয়া মসজিদের খতিব রিদওয়ান আল কাদেরী, আহলে সুন্নাত থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আসিফ আশরাফি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, তথ্য ও গভেষনা সম্পাদক খরশিদ আলম রেজভীসহ আহলে সুন্নাতের অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
বক্তরা ভারতে গরুর গোস্ত অজুহাতে ও জয় শ্রীরাম বলতে বাধ্য করে প্রতিনিয়ত মুসলিমদের নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সংখ্যালঘুদের কিভাবে নিরাপত্তা দিতে হয় তা আমাদের বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখ নেওয়ার আহবান জানান বক্তারা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উক্ত মুসলিম নির্যাতনের চিত্র জাতিসংঘে তোলার আহবান জানান বক্তারা। এছাড়া তারা বলেন বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নয়, আমরা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই অধিকারে সমান। কিন্তু পাশ্ববর্তীদেশ ভারত, মিয়ানমার সহ বিভিন্ন প্রান্তে আজ যে হারে মুসলমানদের উপর অত্যচার করা হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সে সাথে প্রিয়া সাহাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক ও সজাগ থাকার পাশাপাশি আহলে সুন্নাতের পক্ষ থেকে শহরে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে ও ডেঙ্গু এবং গুজব প্রতিরোধে সকল সদস্যকে মাঠে নামার আহবান জানানো হয়।
পরে মানবন্ধন শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ