• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন সচেতনতায় র‌্যালি

সিসি নিউজ. ৩ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা সৃষ্টিতে এক বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। আজ শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্টে প্রোগ্রাম ও এসকেএস ফাউন্ডেশননের সহযোগিতায় শহরে ওই র‌্যালি বের করা হয়।
বেলা ১১ টায় সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ও ব্র্যাকের কর্মকর্তাকর্মীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় ফগার দিয়ে দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও র‌্যালি থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
একই দিন, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ