• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

খুলনায় ডেঙ্গু আক্রান্ত স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

খুলনা, ৪ আগষ্ট ।। খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীসহ দুইজন মারা গেছে। আজ সোমবার সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় দশম শ্রেণির ছাত্র মঞ্জুর।
মঞ্জুর শেখ খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি কলেজিয়েট স্কুলে পড়তো। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয় মঞ্জুর। শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু স্বজনরা তাকে ভর্তি করে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া গতরাতে খুলনা মেডিকেলে ডেঙ্গুতে মারা যায় বৃদ্ধা মর্জিনা বেগম। তিনি দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী। বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ