• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

দিনাজপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসাধীন ৪৬

দিনাজপুর, ৬ আগষ্ট।। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে মঙ্গলবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় রবিউল ইসলাম (১৭) নামে একজন মারা গেছে। সে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার নুরুল ইসলামের ছেলে। ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই থেকে চিকিৎসাধীন ছিল রবিউল ।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির জানান, এ পর্যন্ত ওই হাসপাতালে ১১৩ জন রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৭ জন। আশঙ্কাজনক অবস্থায় রবিউল ইসলামকে আবার ঢাকায় রেফার্ড করা হয়েছিল। কিন্তু তার আগেই মারা গেছে সে। চিকিৎসাধীন ৪৬ রোগীর মধ্যে ৩৮ জন পুরুষ আটজন নারী এবং একজন শিশু রয়েছে।
এদিকে একজন রোগীর মৃত্যুর ঘটনায় করণীয় সম্পর্কে দুপুরে বিভাগীয় প্রধানদের সাথে জরুরি বৈঠকে বসেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির।
আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া এবং বাড়তি রোগীর চাপ সামাল দেয়াসহ ওষুধপত্র এবং পরীক্ষার উপকরণ সংগ্রহের বিষয়ে মতামত গ্রহণ করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ