• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্তমান সরকার গরীব মেহনতি মানুষের ভাগ্যন্নয়নে- এমপি গোপাল

কাহারোল (দিনাজপুর), ৬ আগষ্ট।।  দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য একটি মহল গুজব রটাচ্ছে। তাই সকলকে গুজব থেকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার গরীব মেহনতি, অসহায় ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি ৬ আগস্ট মঙ্গলবার বেলা ২ টার সময় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক, উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হতে গবীর ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, মসজিদ, মন্দিরের নামে অনুদানের চেক ও ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর মাঝে পাওয়ার টিলার বিতরণকালে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন। অনুষ্ঠানে ৩৯ জন অসহায় ব্যক্তির মাঝে ঐচ্ছিক তহবিলের ১ লাখ ২ হাজার টাকা, ৩০৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৩ লাখ ৭১ হাজার টাকা ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আত্ম সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর তহবিল হতে কৃষি কাজের জন্য ২টি পাওয়ার টিলার ও ধর্ম মন্ত্রণালয় হতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার আী শাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ