• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

সৈয়দপুরে ভীমরুলের কামড়ে শিশুসহ ৫ জন আহত

সিসি নিউজ, ৭ আগষ্ট।।  নীলফামারীর সৈয়দপুরে পৃথক পৃথক স্থানে ভীমরুলের কামড়ে শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ বুধবার বিকেলে আহতরা ওই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।

আহতরা হলেন, সৈযদপুর শহরের মুন্সিপাড়ার মোজাহেদুল ইসলামের পুত্র মনোয়ার হোসেন (১৮), হাসিনুর রহমানের কন্যা বাবলী আকতার (৮), কামারপুকুরের মৃত শুকুর আলীর পুত্র মন্টু মিয়া (৮০), উত্তর সোনাখুলীর মৃত বাছান উদ্দিনের পুত্র ইয়াকুব আলী (৫০) ও চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরের নবিয়াল হোসেনের পুত্র রানা হোসেন (২০)।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিনহাজ উদ্দিন রাজিব সিসি নিউজকে ভীমরুলের কামড়ে ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ