• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

ময়মনসিংহ, ১৪ আগষ্ট ।। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে হামলা চালালে বাবা আবুল হাসেম (৫৫), ছেলে জহিরুল (২৫) মারা যান। আর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জহিরুলের চাচাতো ভাই আজিবুল (২৬)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ