• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |

রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা এ মাসেই

সিসি ডেস্ক, ১৬ আগষ্ট ।। এ মাসেই রংপুর-৩ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, অক্টোবরে ভোট। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো। এরশাদের এই আসনটি ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। তবে ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ ও বিএনপি।
সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ মারা যান ১৪ জুলাই। সেদিনই রংপুর-৩ আসটি শূণ্য ঘোষণা করে সংসদ।
তখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে নির্বাচন হবে অক্টোবরে আর ভোটগ্রহণ ইভিএমে।
জাতীয় পার্টির নেতারা বিশ্বাস করেন, এটি তাদেরই ঘাঁটি, তাই জয় নিশ্চিত। প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে এরশাদ-রওশন দম্পতির ছেলে শাদ এরশাদ ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী দৌঁড়ে এগিয়ে দুজন। আগ্রহী, দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান ও মহানগর সভাপতি শাফিয়ার রহমান শফি। আর বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও মহানগর সভাপতি মোজাফ্ফর হোসেন।
রংপুরের এই আসনটিতে জাতীয় পার্টি কখনোই হারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ