• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

‘স্যারের কোনো দোষ নেই’

সিসি ডেস্ক, ২৬ আগষ্ট ।। স্যারের কোনো দোষ নেই, তিনি নির্দোষ, কারণ স্যার আমার কোনো ক্ষতি করেন নাই। আমার বাঁচার ইচ্ছে নেই, শুধু আমার সন্তানের দিকে তাকিয়ে বেঁচে আছি। এভাবে ধিক্কার না দিয়ে, আমাকে বাঁচার মতো ব্যবস্থা করে দিন।

সোমবার (২৬ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ কথা বলেন জামালপুরের ডিসি অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা।

তিনি আরো বলেন, আমি কিছুই জানি না, এগুলো কে করছে আপনারা তদন্ত করে বের করুন।আমি এর বিচার চাই।

এর আগে সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন সমালোচিত ওই নারী। সে সময় ওই নারীর হাতে শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদন পত্র দেখা যায়।

আবেদনে অফিস চলাকালে অসুস্থ বোধ করায় আগামীকাল ২৭ আগস্ট থেকে ৩ দিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত ওই নারী সানজিদা ইয়াসমিন সাধনা। এর কিছুক্ষণের মধ্যেই কেউ কোনো কিছু বুঝে উঠার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন ওই নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ