• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ

সিসি নিউজ, ২৮ আগষ্ট ।। নীলফামারীর জেলা পরিষদের উদ্যোগে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ বুধবার নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকারের সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ওই বেঞ্চ বিতরণ করা হয়।
নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই বেঞ্চ তুলে দেন।
এ সময় নীলফামারী জেল পরিষদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, কামারাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান সরকার, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম রেজা, শ্বাষকান্দর সিনিয়র আলিম মাদ্রাসা সিনিয়র সহকারি শিক্ষক মো. নুরন্নবী সরকার, সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ারুল আলম শাহসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কামারপুকুর ডিগ্রী কলেজ, লক্ষণপুর স্কুল ও কলেজ, শ্বাষকান্দর সিনিয়র আলিম মাদ্রাসা এবং সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদ্রাসার প্রধানদের কাছে ১১ সেট করে শিক্ষার্থীদের বসার বেঞ্চ হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীলফামারী জেলা পরিষদের ২০১৮- ২০১৯ ইং অর্থবছরের এডিপি সাধারণ বরাদ্দের আওতায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি (৮০সেট) বেঞ্চ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ