• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |

‘তেরি-মেরি’ গেয়ে লাখপতি রানু মণ্ডল

বিনোদন ডেস্ক, ২৮ আগষ্ট ।। উচ্ছ্বসিত রানু মণ্ডল কিছুতেই ওই টাকা নিতে চাচ্ছিলেন না। শেষমেশ জোর করেই তার হাতে ওই টাকা তুলে দেয়া হয়েছে।

হঠাৎ বদলে গেছে স্টেশনের প্ল্যাট ফর্মে ঘুরে ঘুরে গান গেয়ে বেড়ানো রানু মণ্ডলের জীবন। তার জীবনের বাস্তবিক ঘটনা রীতিমতো তাক লাগাচ্ছে বিনোদন জগতে। কথায় আছে ‘ভাগ্যের লিখন যায় না খণ্ডন’। কোনো ঘটনা যদি ভাগ্যে লেখা থাকে, তাহলে তা ঘটতে বাধ্য।

ভারতের রানাঘাট স্টেশনে তার কণ্ঠে একাধিক গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে সাম্প্রতিককালে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি’ গানটি গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। গানটি গাইতেই রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়, ‘তেরি মেরি’ গানটি গেয়ে ৬-৭ লাখ টাকা পেয়েছেন রানু মণ্ডল। এছাড়া রানুকে নিয়ে নতুন সংবাদ ছড়িয়েছে; শোনা যাচ্ছে, রানুকে নাকি দেখা যাবে ‘বিগ বস’-এর ১৩তম সিজনে।

বলিউড সুপার স্টার সালমান খানের জনপ্রিয় ও বিতর্কিত টেলি শো ‘বিগ বস’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। গুঞ্জন সত্যি হলে রানুর জীবন আরো পাল্টে যাবে। যদিও এ বিষয়ে এখনো শোয়ের নির্মাতারা তরফে থেকে কিছুই জানানো হয়নি।

রানু মণ্ডল এ বিষয়ে কিছু বলেননি। বিগ বস সিজন-১৩ প্রতিযোগীদের তালিকায় জারিন খান, রাজপাল যাদব, চাঙ্কি পান্ডে, হিমেশ কোহল, মহিমা চৌধুরীসহ একাধিক তারকার থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ