• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

জয়পুরহাটের আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে নিহত-১

জয়পুরহাট, ৩১ আগষ্ট।। জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা এলাকায় আওয়ামীলীগের বিবাদমান দু-গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ও আহতদের সকলেই কুসুমসারা গ্রামের বাসিন্দা ।

ওই ষংঘর্ষে ১০ জন আহত হলে তাদের মধ্যে ১ জন চিকিৎসাধীন অবস্থায় (আজ) শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। নিহত সামছুদ্দিন ওই গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।

কালাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল মালেক জানান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সমর্থকরা কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘেরার জন্য বেড়া দিচ্ছিলেন। এ সময় আওয়ামীলীগ নেতা মাত্রায় ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জনকে ওই রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতের মধ্যে সামছুদ্দিনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান কালাই থানার ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ