• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী), ১ সেপ্টেম্বর ।। বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে নীলফামারীর কিশোরগঞ্জে দুই শিশু মারা গেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটার আবদরিয়ার বিলে ওই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রাণী ও কানু বর্ম্মনের মেয়ে মনিষা রাণী। তারা উভয়েই বড়ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
পরিবারের লোকজন জানান, শিশু দুটি তাদের সহপাঠি স্বরসত্বী রাণীসহ তিন জনই আবদরিয়ার বিলে শাপলা তুলতে যায়। এসময় মণিষা রাণী ও শ্যামলী রাণী বিলের পানিতে ডুবে যায়। অপর সহপাঠি স্বরসত্বী বাড়ীতে এসে তাদের বাবা মাকে জানালে গ্রামের লোকজন বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ