• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

ভারতে বিটিভির সম্প্রচার শুরু আজ

সিসি ডেস্ক, ২ সেপ্টেম্বর।। আজ সোমবার থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম-ডিডি ফ্রি ডিশের মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে। রবিবার এক তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, এ উপলক্ষে আজ বিকেল ৩টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ