• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

৫০ কোটি টাকার সাপের বিষসহ চিকিৎসক আটক

দিনাজপুর, ২ সেপ্টেম্বর।। দিনাজপুরে ৫০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ এক পল্লী চিকিৎসককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিউ টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, অবৈধভাবে সাপের বিষ আমদানির খরব পেয়ে পল্লী চিকিৎসক রুহুল আমিনের চেম্বারে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কাচের পাত্রে রাখা দানাদার, পাউডার ও তরল জাতীয় সাপের বিষ উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, জব্দ করা সাপের বিষের আনুমানিক মূল্য অন্তত ৫০ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ