• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ভারসাম্যহীন নাতী জবাই করেছে নানাকে

জয়পুরহাট, ০৪ সেপ্টেম্বর।। জয়পুরহাট সদর উপজেলার করিম নগর গ্রামে নানা বেলাল উদ্দিনকে (৭০) জবাই করে হত্যা করেছেন তার নাতী বায়েজি হোসেন (১৯)। বুধবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নানা বেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে ও নাতী বায়েজিদ একই উপজেলার পাশর্^বর্তী পারুলিয়া গ্রামের লিটন হোসেনের ছেলে।

প্রতিবেশীরা জানান, প্রায় ৮/১০ বছর ধরে বায়েজিদ নানা’র বাড়িতে বসবাস করাসহ পাশর্^বর্তী একটি মাদ্রসায় লেখাপড়া করতেন। তবে মাঝে মধ্যেই মানষিক ভারসাম্যহীনতার কারনে তিনি ভালো লেখাপড়া করতে পারতেন না। তিনি প্রায় সময় নিজেকে বড় জিহাদী বলেও দাবী করতেন। এ অবস্থায় (আজ) বুধবার সকালে নানা বেলাল বাড়িতে বসে কাজ করছিলেন, এ সময় নাতী বায়েজিদ তরকারি কাটার বটি দিয়ে তার ননাকে জবাই করলে ঘটনাস্খলেই মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আসামী বায়েজিদকে আটক করা হয়েছে ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের মৃতদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ