• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিঠাপুকুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মিঠাপুকুর, ১০ সেপ্টেম্বর।। রংপুরের মিঠাপুকুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদিবাসী পল্লীতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ভাংগী ইউনিয়নের চাঁনপুর গ্রামের আদিবাসী পল্লী থেকে পুলিশ দুই শিশুর মরদেহ উদ্ধার করে। এর আগে বিকেলে ওই দুই শিশু নিখোঁজ হন।

নিহত শিশুরা হলো, উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর গ্রামের সুকরা মন্ডলের কন্যা সুচিতা (৩) ও একই গ্রামের অতুলে ছেলে নিবর (৩)। তারা আপন চাচাতো ভাইবোন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে দিকে বাড়ি পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে গিয়ে যায় সুচিতা ও নিবর। খেলতে খেলতে এক সময় পুকুরে পড়ে গিয়ে ডুবে যায় ওই দুই শিশু। অনেক খোঁজাখুজির পর বিকেলে মৃত্যু অবস্থায় শিশু দুইটিকে উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে দুই পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ