• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ

সিসি নিউজ, ১৪ সেপ্টেম্বর।। আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্যদিয়ে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব ড. মো: আব্দুর রাজ্জাক, বিশিষ্ট্য রবীন্দ্র সংগীত শিল্পী সাদী মহম্মদ, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও উপস্থাপক ডা. আব্দুর নূর তুষার , সারেদশ্বরী স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম-প্রাক্তন প্রধান শিক্ষক ।

অনুষ্ঠানে সকল শিক্ষার্থী ,শিক্ষকবৃন্দ ,অভিভাবক বৃন্দ ,সাংবাদিক বৃন্দ ,সাংস্কৃতিক সংগঠন নবরুপীর সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ, এবি ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন তার সহধর্মীনি ও একাডেমিক কাউন্সিলের সন্মানিত সভাপতি ডা: শামীমা আমজাদ ।
এবি ফাউন্ডেশনের তত্তাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মো: শামসুল হক।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই অতিথিবৃন্দ নবীন শিক্ষাথীদের ফুল দিয়ে বরণ করে নেন । পরে অতিথিগন একে একে শিক্ষাথীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর নূর তুষার শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন জীবনে একা সফল হওয়া মানেই সফলতা নয় , সকলকে নিয়েই সফল হতে হবে ।
বক্তারা আরও বলেন ,ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না,সকলকে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে । তোমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিজেই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা । পিতা মাতা গুরু জনকে শ্রদ্ধা ও সন্মান ও ছোটদের স্নেহ করবে ,স্কুল ও কলেজের মুখ উজ্জ্বল করবে । তোমাদের শুধু মেধাবী হলেই চলবে না,ক্লাশের পাঠ্য পুস্তকের বাইরেও বই পড়তে হবে। সহপাঠ্যক্রম কার্যবলীতে অংশগ্রহণ করতে হবে । লক্ষ্যহীন পথে চলাচল করলে সফল মানুষ হওয়া যাবেনা , সুনিদিষ্ট লক্ষ্যের অভিমুখে এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না । আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে এবং চিন্তা চেতনা সম্প্রসারিত করতে হবে ।
অতিথিদের মধ্যে সাদী মুহম্মদের রবীন্দ্র সংগীত আমাদের সকলকে মুগ্ধ করেছে । “তোমার হল শুরু আমার হল সারা” গানের সুরে সুরে শেষ হলো নবীন বরণ অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ