• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

জয়পুরহাটে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

জয়পুরহাট, ১৪ সেপ্টেম্বর ।। জয়পুরহাটে টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাঈম হোসেন(১৪) নামের অষ্টম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন সাহাপুর গ্রামের হাসমত আলীর ছেলে ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।
জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) রায়হান হোসেন জানান, নাঈম স্কুল থেকে বাসায় ফিরে স্কুল ব্যাগ রেখে রুমে যায় টেলিভিশন দেখতে। এসময় টেলিভিশনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জরিয়ে গুরুতর আহত হন নাঈম। পরে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ