• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |

সৈয়দপুর সরকারী কলেজ অধ‌্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

সিসি নিউজ, ১৬ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের বিরুদ্ধে নারীঘটিত বিষয়ে অভিযোগ উঠেছে।

সূত্র মতে, সাখাওয়াত হোসেন খোকন রোববার বিকেলে তার নিজের প্রাইভেট কার যোগে স্মৃতিস্তম্ভ পরিষদের কার্যালয়ে আসেন।

এরপর কার্যালয়ের ভিতরে দীর্ঘক্ষণ অবস্থান করায় এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

এ সময় স্থানীয় যুবকেরা শহীদ স্মৃতিস্তম্ভ পরিষদের কার্যালয়ে কাছে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেন এবং মোবাইলে কিছু দৃশ‌্য ধারণ করে। তারপর মোবাইলে ধারণকৃত সেই দৃশ‌্য মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ছড়িয়ে দেয়।

এ প্রসঙ্গে কথা হয় সৈয়দপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ সাখাওয়াত হোসেন খোকনের সাথে। তিনি সিসি নিউজকে বলেন, ব‌ার্থরুম থেকে বের হওয়ার সময় অফিসের জানালায় একটি ঢিল পড়ে। তখন আমি কে কে বলে পোষাক পরিধান করছিলাম এবং দরজার দিকে এগিয়ে যাই।

আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্মৃতিস্তম্ভের জমিতে অবৈধ দখলদার উচ্ছেদের জন‌্য চেষ্টা করছি। সেজন‌্য ওইসব দখলদার ও বিএনপির একটি কুচক্রী মহল আঁতাত করে এই কাহিনী তৈরী করছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বলেন, এ সংক্রান্ত কোন লিখিত অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ