• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিক্টোরিয়া ক্লাব থেকে টাকা ও মদের বোতল উদ্ধার

ঢাকা, ২২ সেপ্টেম্বর।। রাজধানীর মতিঝিলে ভিক্টোরিয়া ক্লাবের ভেতরে ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ ক্লাবটিসহ ওই এলাকার মোহামেডান ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোটিং ক্লাবে অভিযান শুরু করে পুলিশ।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার যুবলীগ নেতা খালেদ মাহমুদের ইয়াংমেনস ক্লাবে অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়। ওই দিন আরো কয়েকটি ক্লাবে অভিযান চালায় র‌্যাব। ওই সব ক্লাব থেকে মদ, নারী, মাদকসহ নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়।

এর দুই দিনের মাথায় শুক্রবার ঢাকার কলাবাগান ক্রীড়াচক্র ও ধানমণ্ডি ক্লাবেও অভিযান চালায় র‌্যাব। কলাবাগান ক্রীড়াচক্র থেকে ক্লাব সভাপতি কৃষক লীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ