• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে বাইসাইকেল পেল ১৮ মেধাবী ছাত্রী

নীলফামারী, ২৪ সেপ্টেম্বর।। নীলফামারীর ডোমার উপজেলায় প্রত্যন্ত এলাকা হতে নিয়মিত স্কুলে আসা করে এমন ১৮ জন ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর মেধাবী ছাত্রীরা বিনামূল্যে পেল বাইসাইকেল ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবি’র অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। বাই সাইকেল পেয়ে আবেক আপ্লুত হয়ে শিক্ষার্থীরা জানায় তাদের বাড়ি হতে ৪/৫ কিলোমিটার পথ স্কুল আসা যাওয়ার কস্ট লাঘব হলো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর আওয়ামী লীগের সম্পাদক ময়নুল হক মনু, উপজেলা যুব লীগের আহবায়ক ও বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম রিমুন, একাডেমীক সুপারভাইজার সাপিউল আলম প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নারী শিক্ষা উন্নয়ন ও নারীদের সমান অধিকার বাস্তবায়নে সচেতনতা তৈরীর উদ্দেশ্যে গরিব মেধাবী ১৮ জন ছাত্রীকে বিনামল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আগামীতে আরো বেশী সংখ্যায় ছাত্রীদের বাইসাইকেল বিতরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ