সিসি নিউজ, ২৭ সেপ্টেম্বর।। নীলফামারীর সৈয়দপুরে দুটি প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে ৪ আরোহী আহত হয়েছে। আজ শুক্রবার সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের রাজা ফিলিং স্টেশনের কাছে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় কারের ৪জন আরোহী আহত হয়। স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন সৈয়দপুর উপজেলার লক্ষনপুর ইউনিয়নের মুচিরহাটের আবু বক্কর সিদ্দিকের পুত্র শাহিন হোসেন (২০), বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ির মহসিন আলীর পুত্র আল আমিন (৩৫), পৌর এলাকা কাজিপাড়ার খোরশেদ আলমের পুত্র সজিব হোসেন (২২) ও একই মহল্লার মৃত শওকত আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩১)। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সজিব ও আল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।