• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

গণধর্ষণ মামলায় রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর।। ধর্ষণের অভিযোগে রাজধানীতে দুই আবাসন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আর্থ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইনটেক্স প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন সিকদার।
তারা দুজনই আবাসন ব্যবসায়ীদের সমিতি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাতে এক নারী থানায় অভিযোগ করেন যে, ‘কয়েকদিন আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে’ ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে দুজনকে ওই অফিস থেকে গ্রেফতার করা হয়। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রিহ্যাবের ওয়েবসাইটে শাকিলের প্রতিষ্ঠান আর্থ হোল্ডিংসের কার্যালয় হিসেবে ‘লিভিং স্পেস কমপ্লেক্স’ নামের ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির ই১/বি নম্বর ফ্ল্যাটের ঠিকানা দেয়া আছে।
আর মহিউদ্দিনের ইনটেক্স প্রপার্টিজের কার্যালয় গুলশানের নিকেতনের সি ব্লকের ৭ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ