• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

ক্যাসিনো কান্ডে ফেঁসে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী রাহা

ঢাকা, ৩ অক্টোবর।। ক্যাসিনো কান্ডে ফেঁসে যাচ্ছেন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাহা তানহা খান। তিনি আইন বিষয়ে পড়াশুনা করছেন। রাহা ইতিমধ্যে শোবিজাঙ্গনে নাম লিখিয়েছেন। শুধু তাই নয় বিতর্কিত সেই বনানী কান্ডে (হোটেলে নিয়ে দুই ছাত্রী ধর্ষণ) নাঈম আশরাফের সঙ্গে সেলফি তুলে সমালোচিত হয়েছেন তিনি। এবার ক্যাসিনো কাণ্ডে ফেঁসে যাচ্ছেন সমালোচিত ওই মডেল কন্যা।

সূত্র জানিয়েছে, রাহা তানহা খান ক্যাসিনো মডেল হিসেবে বিভিন্ন ক্লাবে যেতেন। উঠতি এই মডেল জিকে শামীম গ্রেফতারের পর সতর্কতার সঙ্গে পা ফেলছেন। বিশেষ করে মিডিয়া এড়িয়ে চলছেন তিনি।

জানা গেছে, টেন্ডার জালিয়াতির হোতা যুবলীগ নেতা জি কে শামীমের সঙ্গে রাহা তানহা খানের সম্পর্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই তথ্য পেয়েছেন। শামীমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি মডেল ও নায়িকাদের সংশ্লিষ্ঠতার তথ্য দিয়েছেন। শামীমের সঙ্গে অনেক মডেল-নায়িকার ওঠা-বসা ছিল। এর সঙ্গে নাম জড়িয়েছে রাহা তানহা খানের। তবে ক্যাসিনো কান্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তানহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ