• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাল রংপুর-৩ আসনের ভোট গ্রহণ

সিসি নিউজ, ৪ অক্টোবর।। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে শনিবার (৫ অক্টোবর) ভোট গ্রহণ হবে। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৭৫টি ভোটকেন্দ্র ভোট গ্রহণ করা হবে। পুরো নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) অনুষ্ঠিত হবে । নির্বাচনে নিরাপত্তার জন্য রয়েছে ১৮ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২০ ইউনিট এবং পুলিশ-আনসার সদস্য থাকবে তিন হাজার। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেবেন।

নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ রয়েছেন। এছাড়া দলের মনোনয়ন না পেয়ে এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি (কার) প্রতীক নিয়ে লড়াইয়ের মাঠে নেমেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন রিটা রহমান, আম প্রতীক নিয়ে এনপিপির শফিউল আলম, দেওয়াল ঘড়ি নিয়ে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজীদ লড়ছেন।

গত ১৪ জুলাই এইচএম এরশাদ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর ১৬ জুলাই এ আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়। রংপুর সদর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ