• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

আবরার হত্যায় ছাত্রলীগের ৪ নেতাসহ আটক ৯

সিসি ডেস্ক, ৭ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিন দফায় তাদের আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অনিক সরকার, ক্রীড়া সম্পাদক ও নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেফতাহুল ইসলাম জিয়ন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন, তানভীরুল আবেদিন ইথান, জে‌মি, মুন্না, রবিনকে আটক করা হয়েছে। আরেকজনের নাম জানা যায়নি।

কমিশনার কৃষ্ণ পদ রায় আরো বলেন, সিসিটিভির ফুটেজ দেখে জড়িত এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ফাহাদের বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, রবিবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বাড়ি কুষ্টিয়া শহরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ