• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আল্টিমেটাম

ঢাকা, ৯ অক্টোবর।। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে নতুন করে ১০ দফা দাবি উত্থাপন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যে ১৫ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক কার্যক্রমসহ সব ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধকরণের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (০৯ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে বুয়েট ক্যাম্পাসে সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রমের জন্য অস্বস্তিতে থাকেন শিক্ষার্থীরা। তাই এ কার্যক্রম নিষিদ্ধ করা হোক। নয়তো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ সময় আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ১০ দাবি না মানা পর্যন্ত টানা আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- ১. সিসিটিভির ফুটেজ ও জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে শনাক্তকারী খুনিদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকারী সবাইকে আসছে ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে স্থায়ী বহিষ্কার করতে হবে।
৩. মামলা চলাকালীন খরচ এবং ফাহাদের পরিবারের সব ক্ষতিপূরণ প্রশাসনকে বহন করতে হবে। এ মর্মে অফিসিয়াল নোটিশ ১১ তারিখ বিকেল ৫টার মধ্যে দিতে হবে।
৪. দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
৬. বুয়েটে সব ধরনের রাজনৈতিক কার্যক্রমসহ সব ছাত্র সংগঠন নিষিদ্ধ করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে এসে উপস্থিত হননি; ৩৮ ঘণ্টা পর উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে বিরুদ্ধাচরণ করেন। বুধবার দুপুর ২টার মধ্যে ভিসি সশরীরে ক্যাম্পাসে এসে জবাবদিহিতা করতে হবে।
৮. আবাসিক হলগুলোতে র‌্যাগিংয়ের নামে ভিন্ন মতাবলম্বীদের ওপর সব প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে। এর সঙ্গে জড়িত সবার ছাত্রত্ব বাতিল করতে হবে।
৯. নিরাপত্তার স্বার্থে সবগুলো হলের প্রত্যেক ফ্লোরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
১০. শেরেবাংলা হল প্রভোস্টকে ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয় দাবিগুলো না মানা পর্যন্ত বুয়েটের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া সংবাদ সম্মেলনে বলা হয়, ফাহাদ হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যা ৭টায় বুয়েটের শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হবে। ফাহাদের স্মরণে এ মোমবাতি প্রজ্বালন কর্মসূচি বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ নিজ ক্যাম্পাসে পালনের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ