• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রীসহ শিক্ষক আটক

দিনাজপুর, ১৩ অক্টোবর।। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে ভারতের পালিয়ে যাবার সময় মোছাঃ মুন্নি আকতার ও শ্রী উজ্জল কুমার নামের এক প্রেমিক যুগলকে আটক করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। এসময় তার সহযোগী ফুফাত ভাই চঞ্চল কুমারকেও আটক করা হয়। শনিবার বিকেলে ইমিগ্রেশন সংলগ্ন ডাকবাংলো এলাকায় সন্দেহজনক ঘোড়া-ফেরা দেখে তাদের আটক করা হয়। আটকৃতরা বগুড়ার নন্দিগ্রাম উপজেলার বাসিন্দা।
হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামান জানায়, বগুড়া নন্দিগ্রামের কুন্দারহাট ইনছান আলী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী মুন্নি আকতার এর সথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গৃহ-শিক্ষক শ্রী উজ্জল কুমার। এই প্রেমের জের ধরে শনিবার দুপুরে তারা হিলি সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধ্য ভাবে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় গোপন সুত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বিকার করে, তারা অবৈধ্য ভাবে ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে হিলি সীমান্তে আসে।
তিনি আরও জানায়, আটককৃতদের অভিবাবক ও নন্দিগ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় অভিবাবকের উপস্থিতিতে আটককৃতদের নন্দিগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ