• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর কোচিং সেন্টার বন্ধ

ঢাকা, ১৪ অক্টোবর।। জেএসসি ও জেডিসি পরীক্ষার কারণে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দেন।

আগামী ২ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেএসসি ও জেডিসি পরীক্ষা চলবে।শিক্ষামন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য কোচিং সেন্টার বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালীন কোথাও কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।’

দীপু মনি বলেন, ‘কতিপয় শিক্ষক ক্লাসে না পড়িয়ে কোচিংয়ে পড়ান। এটা খুবই অনৈতিক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ