• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

পার্বতীপুরে নানা অব্যবস্থাপনায় চলছে জুড়াই বাজারের কার্যক্রম

পার্বতীপুর (দিনাজপুর), ১৪ অক্টোবর।। দিনাজপুরের পার্বতীপুরে জায়গা বিক্রি দখলসহ নানা অব্যাবস্থাপনা অনিয়মের মধ্য দিয়ে চলছে জুড়াই বাজারের কার্যক্রোম। এ নিয়ে এলাকাবাসির বিস্তর অভিযোগ থাকলেও এসব বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ফলে এই বাজারটির আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন ব্যহত হচ্ছে। সংকচিত হচ্ছে বাজারের জায়গা।
সরেজমিনে জানা যায়, পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়নের ইজারা ভুক্ত এই জুড়াই বাজারটির অনিয়ম আর অব্যবস্থাপনার নানা চিত্র। প্রতি বছর বাজার থেকে ৫ থেকে ৬ লাখ টাকা আদায় হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ। ফলেূ অতি প্রাচীন এই বাজারটি দির্ঘদিনেও আধুনিকায়ন হয়ে উঠেনি। এসবের আড়ালে জুড়াই বাজরের জায়গা বিক্রি ও দখলের বিস্তর অভিযোগ উঠেছে জুড়াই বাজার এলাকার ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাই জুড়াই ফাজিল স্নাতক মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ আনাম হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, ইতমধ্যে বাজারের কয়েক শতক জায়গা বিক্রি হয়ে গেছে । বর্তমানে ২টি দোকান ঘর দখলে নিয়েছে তারা। বাজারের জায়গা ছাড়াও বাজার সংলগ্ন জুড়াই মাদ্রাসার জায়গা ঘেসে দোকাঘর নির্মানের কথা আভিযোগে বলা হয়েছে। এদিকে বাজার সংলগ্ন জুড়াই ফাজিল মাদ্রাসাটির নানা অব্যাবস্থাপনা পরিলক্ষিত হয়। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সাথে কথা হলে জানান বাজারের জায়গা বিক্রি ও দখল বিষয়ে আগে জানতাম না তবে গতকাল রোববার শুনেছি। আমি এ ব্যাপারে হাট কমিটিকে মিটিং ডাকতে বলেছি। জুড়াই মাদ্রাসা কমিটির অভিভাবক সদস্য মোঃ আনাম হোসেন বাজারের জায়গা বিক্রির টাকা স্থানীয় মসজিদে দান করা করা হয়েছে বলে জানান। বাজার ইজারাদার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ