• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজমিস্ত্রির মেয়ে জাকিয়া মেডিকেলে চান্স পেয়েছে

সিসি নিউজ, ১৬ অক্টোবর।। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া মহল্লার রাজমিস্ত্রি জাকারিয়ার মেয়ে জাকিয়া সুলতানা। মেধা তালিকায় সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুুযোগ পেয়েছে। তার এ কৃতিত্বের খবরে শহরজুড়ে আনন্দ ছড়িয়ে পড়েছে।
জানা যায়, কয়ানিজপাড়া এলাকার রাজমিস্ত্রি জাকারিয়া ও মোছাঃ শহিদা বেগমের তিন মেয়ে ও এক ছেলে। বাবা রাজমিস্ত্রির কাজ করে কোন রকমে সংসার চালালেও ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে ছিলেন খুবই মনোযোগী। একারণে শত কষ্টের মধ্যেও তিনি সন্তানদের শিক্ষা কার্যক্রমে কোনরকম ব্যাঘাত ঘটতে দেননি। বাবার এরকম মানসিকতা আর মায়ের যত্নে সন্তানরাও লেখাপড়ায় মনোনিবেশ করায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয় প্রতিটি ক্লাসে।

বড় বোন জয়নাব আরা স্মৃতি ঢাকা নার্সিং কলেজে পড়ছে। দ্বিতীয় জাকিয়া সুলতানা সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং এবার মেডিকেলেও চান্স পেলো। এরপর তৃতীয় জিহাদ নাহার ঋতু অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত। ছোট ভাই আব্দুল্লাহ প্রামানিক স্মরণ শিশু শ্রেনীর ছাত্র।

জাকিয়া তার এ কৃতিত্বের জন্য বাবা-মা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সৈয়দপুরস্থ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ‘বিট’স্ এর পরিচালক আব্দুল হাফিজ হাপ্পু প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজমিস্ত্রির মেয়ে মেডিকেলে চান্স পাওয়া খবরে শহরের বিভিন্ন প্রান্তের লোকজন ও গণ্যমান্য ব্যক্তিরা জাকিয়াকে দেখতে তার বাড়িতে আসছেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনায় দোয়া করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ