• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

নীলফামারীতে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানে র‌্যালী

সিসি নিউজ, ১৯ অক্টোবর।। সারাদেশে দুর্নীতি বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত ও ধন্যবাদ জানিয়ে নীলফামারীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নীলফামারীর সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও দুর্নীতি বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন আলো’র যৌথ ব্যানারে জেলা শহরের বাজার ট্রাফিক মোড় থেকে একটি র‌্যালী বের হয়ে। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুড়ালের সামনে সমাবেশে মিলিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আলো’র সাধারণ সম্পাদক মাহমুদ আল হাসান রাফিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আলো’র প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও তাঁর বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তরা বলেন,‘ ঢাকাসহ সারাদেশে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে সেই অভিযান নীলফামারী জেলাতেও পরিচালনা করার জন্য্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ