• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

জয়পুরহাটে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আবির্ভাব

জয়পুরহাট প্রতিনিধি, ২৪ অক্টোবর:  জয়পুরহাটে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নামের একটি রাজনৈতিক সংগঠনের আর্বিভাব ঘটেছে। গতকাল রাতে জেলা শহরের শান্তিনগর এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহবায়ক এস এম আবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন- সদস্য সচিব সহকারী অধ্যাপক আ ব শ জহুরুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব ফরহাদ আলম জুয়েল ও মুশফিকুর রহমান সিনহাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশের গৌরবোজ্জল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশ প্রেম সম্পর্কে গনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাবে।

মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ আওয়ামলীগের সহযোগী সংগঠন দাবী করে জেলা শাখার আহবায়ক এস এম আবুল হোসেন জানান, অল্প সময়ের মধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ