• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলো ‘আশা’

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে জিপিএ-পাঁচ প্রাপ্ত ৫৪জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উন্নয়ন সংস্থা ‘আশা’।
বৃহস্পতিবার বিকেলে (২৪অক্টোবর) শিল্পকলা অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ বক্তব্য দেন।
ডিভিশনাল ম্যানেজার হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দার। আশার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে অনুভুতি প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত সৈয়দপুর উপজেলার মাহমুদুল হাসান চৌধুরী।
সংস্থার ডিস্ট্রিক্ট ম্যানেজার রফিকুল ইসলাম জানান, বৃত্তিপ্রাপ্ত ৫৪জনের মধ্যে এসএসসিতে জিপিএ পাঁচ প্রাপ্ত ৩৯জন ও এইচএসসিতে ১৫জন রয়েছে। প্রত্যেককে নগদ দশ হাজার করে টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, পরীক্ষার্থী নয় শিক্ষার্থী হতে হবে। এজন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাহিরের জ্ঞানও আহোরণ করতে হবে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এমনকি শৃঙ্খলার মধ্য থেকে মুক্ত চিন্তা করতে হবে শিক্ষার্থীদের। যাতে করে মেধাবী জ্ঞানী এবং মানুষ হয়ে আজকের শিশুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ