• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন |

দিনাজপুরে আশ্রয়-২ প্রকল্প বাস্তবায়নে কর্মশালা

SAMSUNG CAMERA PICTURES

দিনাজপুর প্রতিনিধি।। “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে ২৮ অক্টোবর সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আশ্রয়-২ প্রকল্পের বাস্তবায়ন কল্পে দিনাজপুর জেলার মাঠ পর্যায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়-২ প্রকল্পে প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহাবুব আলম, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেঃ এ কে এম আরিফ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রকল্প-২ এর অগ্রগতি নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহাফুজুর আলম। প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পূর্ণ বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে জুন ২০১৮ পর্যন্ত ২.৬৪ লক্ষ ভুমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করা হচ্ছে। আশ্রয় প্রকল্পের অগ্রগতি (দিনাজপুর) তুলে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ