• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সোনাখুলী হাজী জহরতুল্ল‌্যা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ছাত্রীদের জন্য ওয়াশ ব্লকের উদ্বোধন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠানে ১১টি ল্যাবটপ, চেয়ার, টেবিল, ডিজিটাল বোর্ড সরবারহ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের তত্বাবধানে ৬লাখ ১৩ হাজার ৪০৯ টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য ওয়াশ ব্লক নির্মান করা হয়। সোমবার(২৮অক্টোবর)দুপুরে এসব প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ওসি মফিজ উদ্দিন শেখ, ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি আফতাব হোসেন মিয়া, প্রধান শিক্ষক আব্দুল ময়ীদ, ওয়াশ ব্লক নির্মানের ঠিকাদার গোলাম রব্বানী বাবু, প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ