• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শওকত চৌধুরীসহ ১২ সাংসদের অবৈধ সম্পদের খোঁজে দুদক

সিসি ডেস্ক, ৪ নভেম্বর।। বর্তমান ও সাবেক ১২ জন সংসদ সদস্যসহ উচ্চপর্যায়ের আরো ৩৫ জনের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। আর বর্তমান অভিযান ও মামলাগুলো ধারবাহিকতা বজায় রাখলেই দেশের দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

যে কোন অপরাধ করেই পার পেয়ে যাবেন- কিছু দিন আগেও যাদের সম্পর্কে ধারণা ছিলো, তাদের অনেকেই আজ কারাগারে। গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশ হচ্ছে তাদের নানা অপকর্ম।

এমন হাইপ্রোফাইল আরো ৩৫ জনের দুর্নীতির খোঁজে শিগগিরই মাঠে নামতে যাচ্ছে দুদক। যার মধ্যে অন্তত ডজন খানেক বর্তমান ও সাবেক সংসদ সদস্য রয়েছেন।

এরা হলেন, কামরুল আশরাফ খান পোটন (নরসিংদী), সিরাজুল ইসলাম মোল্লা (নরসিংদী), মিজানুর রহমান (খুলনা), মোহাম্দ আলী (নোয়াখালী), আয়েশা ফেরদাউস (নোয়াখালী), কাজী ফিরোজ (ঢাকা), মোহাম্মদ জিন্নাহ (বগুড়া), আব্দুল মোমেন তালুকদার (বগুড়া), ডা. সামসুল হক ভূঁইয়া (চাঁদপুর), আনোয়ারুল হক (মানিকগঞ্জ), সামসুজ্জামান (ঝিনাইদহ) ও শওকত চৌধুরী (নীলফামারী)।

এ ছাড়া ক্যাসিনো কাণ্ড ও চলমান শুন্ধি অভিযানে বেরিয়ে আসা ৭৩ জনের অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক।

ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনএয়ার নিউজের ভিডিও দেখতে ক্লিক করুন:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ