• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুন্দরবনে ট্রলারসহ ৬০ হরিণ শিকারি আটক

সিসি ডেস্ক, ৫ নভেম্বর।। সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় ফাঁদ ও ৩টি ট্রলারসহ ৬০ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে বনরক্ষীরা। এদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, রাস মেলা উপলক্ষে কয়েকজন হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বন রক্ষীরা।

তিনি বলেন, এসময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের তাড়া করে ট্রলার জব্দ করা হয়। ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ