• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন |

ট্রেন দুর্ঘটনায় নিহতের মধ‌্যে ৮ জনের পরিচয় মিলেছে

সিসি ডেস্ক, ১২ নভেম্বর।। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলস্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে।

যে আটজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে মুজিবুর রহমান (৫০), তার স্ত্রী কুলসুম বেগম (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার বুল্লা গ্রামের ইয়াসিন, একই উপজেলার আনোয়ারপুর গ্রামের মো. হাসান মিয়ার ছেলে মো. ইউসুফ, একই জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও গ্রামের সুজন আহমেদ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর গ্রামের জাহিদা খাতুন (৪৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আইয়ুব হোসেনের ছেলে আল-আমিন, একই উপজেলার আল-আমিনের দুই বছরের শিশুকন্যা শাহানা।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ